r/Banglasahityo • u/TrackJunior6685 • 4h ago
সংগ্রহ(collections)📚 abar try korlam :)
আমাদের আবার দেখা হবে,
হয়ত কোন এক বসন্তের বিকেলে,
কিংবা অঘ্রাণের শীতে কমলিত মাঠে!
চন্দ্রমল্লিকা উঠলে আকাশের বুকে!
আবার কি সন্ধ্যা হবে তবে?
মৃত্যুর মত নিশ্চিত সন্ধ্যা।
এলোচুলে পবিত্র স্নানে,
শিউলি ফুলের মত শালিন ঘ্রাণে,
আশা জাগিবে কি আর নন্দিত প্রাণে?
হয়ত দেখা হবে মেঘলা আকাশের নিচে,
যেখানে আকাশ এবং সমুদ্র মিশে গেছে__
যেখানে সন্ধ্যা নামার আগেই পৃথিবী জাগ্রত হয়,
কিংবা মরে যেতে চায় মৃত্তিকার মত আজীবন ভালোবাসা পেতে।